কাচের ঘরে বসে ঢিল! কুণালের ৯১ পাতার চিঠি নিয়ে বিস্ফোরক ঋতব্রত – এবেলা

কাচের ঘরে বসে ঢিল! কুণালের ৯১ পাতার চিঠি নিয়ে বিস্ফোরক ঋতব্রত – এবেলা

এবেলা ডেস্কঃ

‘গদ্দার’ তরজার আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ১০ বছর আগে জেল থেকে কুণালের লেখা ৯১ পাতার চিঠিই দল তুলে দেওয়ার আসল ‘দলিল’। ঋতব্রতর অভিযোগ, চিঠিতে কুণাল মুখ্যমন্ত্রীকে চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী বলেছিলেন। যারা আজ অন্যদের বেইমান বলছেন, তাঁরাই এক দশক আগে দল ভাঙার সলতে পাকিয়েছিলেন বলে তীব্র কটাক্ষ করেন তিনি।

পাল্টা জবাবে নিজেকে ‘হুইসেল ব্লোয়ার’ দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, দল ভাঙানোর কোনো চেষ্টা তিনি করেননি, তিনি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক। চিঠি প্রসঙ্গে তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি বুঝে নেবেন। উলটে ঋতব্রতকে কটাক্ষ করে কুণাল বলেন, বিরোধী দলনেতার সঙ্গীরাই তাঁকে সহ্য করতে পারেন না, তিনি কেবল পুলিশের জোরেই টিকে আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *