হাতের আঙুলে পায়ের হাড়! কলকাতা মেডিকেলে অসাধ্য সাধন করে সুস্থ বিহারের কিশোরী – এবেলা

হাতের আঙুলে পায়ের হাড়! কলকাতা মেডিকেলে অসাধ্য সাধন করে সুস্থ বিহারের কিশোরী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের মুঙ্গেরের ১৪ বছরের কিশোরীর ডান হাতের বুড়ো আঙুলে ক্রিকেট বলের মতো বিশাল টিউমার তৈরি হয়। হাতের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বহু হাসপাতাল ঘুরে শেষমেশ কলকাতা মেডিকেল কলেজে আসে তার অসহায় পরিবার। চিকিৎসকরা জানান, টিউমারটি না কাটলে কব্জি থেকে সম্পূর্ণ হাত বাদ যাবে, কিন্তু কাটলে আঙুলে কোনো হাড় থাকবে না।

এই চরম সংকটে মুশকিল আসান করেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা। ডাঃ সৈকত সাউয়ের নেতৃত্বে জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। বিশাল টিউমারটি বাদ দিয়ে শূন্যস্থান পূরণে রোগীর ডান পায়ের মেটাটারসল হাড় হাতের আঙুলে নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিশোরী সম্পূর্ণ সুস্থ এবং আঙুল নাড়াতেও সক্ষম। চিকিৎসকদের এই দক্ষতা সত্যিই এক অভাবনীয় দৃষ্টান্ত!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *