জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি ও পাস্তার আবদার মার্কিন বন্দির! – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
গত ১২ মার্চ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বাধীন ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্রের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেপ্তার হন মার্কিন ‘ভাড়াটে’ সেনা ম্যাথু ভ্যানডাইক। বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি। কিন্তু জেলের অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার তাঁর মুখে রুচছে না। ভারতীয় খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হওয়ায় গত ৬ মে থেকে তিনি অনশন শুরু করেছেন।
খাবার না খাওয়ার কারণে ম্যাথুর ওজন ১৪ কেজি কমেছে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাই মানবিক কারণে পাতিয়ালা হাউস কোর্টে নিজের পছন্দমতো খাবারের আবেদন জানিয়েছেন তিনি। তাঁর ওই খাদ্যতালিকায় রয়েছে চিংড়ি, পাস্তা, রেড মিট, অলিভ অয়েল সহ রান্নার জন্য সরঞ্জাম ও ইনডাকশন কুকার। আদালত এই বিষয়ে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে।
