হাওড়ায় তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার! ডিম ছোড়ার আতঙ্কেই কি গা ঢাকা দিলেন নেত্রী? – এবেলা

হাওড়ায় তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার! ডিম ছোড়ার আতঙ্কেই কি গা ঢাকা দিলেন নেত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর নামে এলাকায় ‘নিখোঁজ’ পোস্টার পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ফলপ্রকাশের পর থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না। দুর্নীতি ও সাম্প্রতিক ‘ডিম ছোড়া’ প্রতিবাদের আতঙ্কেই বিধায়ক ঘরবন্দি কি না, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। দানেশ শেখ লেন ও চুনাভাটি এলাকায় এই পোস্টারগুলো নজরে আসে।

এই পোস্টার বিতর্কের নেপথ্যে বিজেপি রয়েছে বলে তৃণমূল দাবি করলেও স্থানীয় পদ্মশিবির তা অস্বীকার করেছে। বিজেপির পালটা দাবি, নাগরিক পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষই এই কাজ করেছেন। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক নন্দিতা চৌধুরী। তাঁর স্পষ্ট দাবি, তিনি প্রতিদিন কার্যালয়ে বসে মানুষের কাজ করছেন এবং এটি বিজেপির অপপ্রচার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *