রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে লক্ষ টাকার ইথানল লোপাট! বর্ধমানে সক্রিয় পাচারচক্র – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মেটেল ডিভিসি এলাকায় রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে রমরমিয়ে চলছে ইথানল চুরি। অভিযোগ, গুসকরা থেকে দুর্গাপুরগামী ট্যাঙ্কারগুলি মাঝরাতে একটি গুদামের সামনে দাঁড় করিয়ে আধঘণ্টার মধ্যে কাটিং করে ড্রামে ইথানল ভরা হয়। প্রতিদিন এভাবেই একাধিক ট্যাঙ্কার থেকে লক্ষ টাকার দাহ্য পদার্থ পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র।
চুরি হওয়া ইথানল কম দামে কিনে অতিরিক্ত মুনাফা লুটছে এলাকার কিছু অসাধু পেট্রল পাম্প মালিক। কাঁকসার দুই ব্যবসায়ী এবং রাকেশকুমার সিং এই পাচার চক্রের মূল পান্ডা বলে স্থানীয়দের দাবি। এই বেআইনি কারবারে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অভিযোগ পেয়ে চক্রটিকে ধরতে তৎপর হয়েছে বর্ধমান থানার পুলিশ প্রশাসন।
