বারবার হিন্দু নারীদের বিয়ে কেন? আমির খানকে দেশ ছাড়ার হুমকি বজরং দলের! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
গৌরী স্প্র্যাটকে আইনিভাবে বিয়ে করে তৃতীয়বার দাম্পত্য জীবন শুরু করেছেন আমির খান। তাঁর আগের দুই স্ত্রীও হিন্দু ছিলেন। আর এ কারণেই বিহারের ফোরবেসগঞ্জে অভিনেতার বিরুদ্ধে সরব হয়েছে বজরং দল। আমির খানের কুশপুতুল পুড়িয়ে প্রকাশ্যেই ‘লাভ জেহাদ’-এর গুরুতর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এমনকি তাঁকে দ্রুত ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে।
বজরং দলের নেতা মনোজ সোনি ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার হিন্দু মেয়েদের বিয়ে করে সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছেন আমির। মুসলিম নারীদের কেন তাঁর পছন্দ হয় না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এসব দ্রুত বন্ধ না হলে অভিনেতাকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সংগঠনটি। পাশাপাশি, সরকারের কাছেও তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
