সোমবার থেকে রাজ্যে ‘গুন্ডা দমন আইন’, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা়র – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
আগামী সোমবার থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে অত্যন্ত কঠোর ‘গুন্ডা দমন আইন’। শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকে যোগদানের পর রেজিনগরের তাকিপুর হাই মাদ্রাসা স্কুলের মাঠে আয়োজিত এক জনসভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে কোনোভাবেই হিংসার পরিবেশ বরদাস্ত করা হবে না। আইনের শাসনই শেষ কথা বলবে বলে তিনি হুঙ্কার দিয়েছেন। সেই সঙ্গে, সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে বিধায়ক হুমায়ুন কবিরকে কড়া ভাষায় সতর্ক করেছেন তিনি।
