জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন? – এবেলা

জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটল আরও স্পষ্ট হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের তোয়াক্কা না করে এবার ‘আসল তৃণমূল’ তকমা দিয়ে জেলা সভাপতিদের তালিকা ঘোষণা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সরাসরি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

শনিবার ঋতব্রতপন্থীরা দলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন। এই তালিকায় বেশ কিছু চমকপ্রদ নাম রয়েছে। বিশেষ করে, অনুব্রত মণ্ডলকে আবারও বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, প্রাক্তন আইপিএস ও চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে জোড়া দায়িত্ব। একই সঙ্গে, রাজ্য কমিটিতে যুক্ত হয়েছেন চিকিৎসক শান্তনু সেন।

একনজরে ঋতব্রতপন্থী নতুন জেলা সভাপতিদের তালিকা:

জেলা সভাপতি
পশ্চিম মেদিনীপুর প্রদীপ সরকার
বাঁকুড়া রথীন বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়া উজ্জ্বল কুমার
পূর্ব বর্ধমান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমান নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
বীরভূম অনুব্রত মণ্ডল
ডায়মন্ড হারবার (সাংগাঠনিক) শুভাশিষ দাশ
সুন্দরবন গণেশ মণ্ডল
উত্তর কলকাতা সন্দীপন সাহা
দক্ষিণ কলকাতা দেবাশিস কুমার
হাওড়া সদর সৃষ্টিধর ঘোষ
হাওড়া (গ্রামীণ) অরুণাভ (রাজা) সেন
নদিয়া জেবের শেখ
আলিপুরদুয়ার বিনোদ মিঞ্জ
জলপাইগুড়ি মহুয়া গোপ
দার্জিলিং রঞ্জন সরকার
বহরমপুর (সাংগাঠনিক) অপূর্ব সরকার (ডেভিড)
মালদা প্রসূন বন্দ্যোপাধ্যায়

এদিন দলের মুখপাত্র হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, শান্তনু সেন, সুদীপ রাহা, কোহিনূর মজুমদার, সন্দীপন সাহা এবং অপূর্ব সরকারকে (ডেভিড) দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *