সিঙ্গুর অধ্যায়ের ২০ বছর পর ঐতিহাসিক বদল! জমি অধিগ্রহণে সরাসরি পথে রাজ্য সরকার – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
সিঙ্গুর আন্দোলনের দুই দশক পর রাজ্যে শিল্পায়নের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনল বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, শিল্পের প্রয়োজনে এখন থেকে আর শিল্পপতিদের ওপর নির্ভর করতে হবে না; বরং রাজ্য সরকার নিজেই সরাসরি জমি কিনে তা হস্তান্তরের দায়িত্ব নেবে। সেই সঙ্গে লগ্নি সহজ করতে দীর্ঘদিনের বিতর্কিত আরবান ল্যান্ড সিলিং আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
ডানকুনির এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিনিয়োগকারীদের হয়রানি বন্ধ করতে ১০০ কোটির ওপর লগ্নির ক্ষেত্রে জেলা বা পঞ্চায়েত স্তরের অনুমতির বদলে রাজ্য স্তরে ‘সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা’ চালু করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সাহসী পদক্ষেপ বাংলায় নতুন শিল্পযুগের সূচনা করবে।
