রাম মন্দিরের দানবাক্সে বেনিয়ম! তদন্তে আস্থা রেখে কড়া বার্তা দিল আরএসএস – এবেলা

রাম মন্দিরের দানবাক্সে বেনিয়ম! তদন্তে আস্থা রেখে কড়া বার্তা দিল আরএসএস – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্ণাটকের বেলগাভিতে আরএসএস-এর তিন দিনব্যাপী সর্বভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক সমাপ্ত হয়েছে। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাম মন্দিরের দানবাক্সে অর্থ গণনায় বেনিয়ম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সিট এবং পুলিশের চলমান তদন্তে পূর্ণ আস্থা রাখলেও, কোটি কোটি ভক্তের বিশ্বাস যাতে আর কখনো আঘাতপ্রাপ্ত না হয়, তার জন্য তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে সংঘ।

এছাড়াও বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও একাধিক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, জনগণনা ও জনসংখ্যার ভারসাম্যহীনতার মতো ইস্যুর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জোর দেওয়া হচ্ছে। সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘পঞ্চ পরিবর্তন’ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার রূপরেখা তৈরি হয়েছে। পাশাপাশি, দেশজুড়ে স্বয়ংসেবকদের প্রশিক্ষণ পর্যালোচনা এবং আগামী বছরের জন্য মোহন ভাগবতের দেশব্যাপী সফরসূচিও চূড়ান্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *