নিউটাউনে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার! নেপথ্যে হাওয়ালা না জামতাড়া চক্র? – এবেলা

নিউটাউনে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার! নেপথ্যে হাওয়ালা না জামতাড়া চক্র? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউটাউনের একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করল বিধাননগর পুলিশ। সোমবার দুপুরে শুরু হয়ে এই তল্লাশি চলে গভীর রাত পর্যন্ত। উদ্ধার হওয়া বিপুল অর্থ গুনতে বিশেষ মেশিনও আনতে হয়। সাইবার প্রতারণার একটি অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে পুলিশ ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল অর্থের সঙ্গে জামতাড়া মডেলের আন্তর্জাতিক প্রতারণা চক্র বা হাওয়ালা কারবারের গভীর যোগ রয়েছে। সেখানে ভুয়ো কল সেন্টার চালানো হতো বলেও সন্দেহ। আটক ব্যক্তিদের জেরা করে এই টাকার প্রকৃত উৎস এবং চক্রের মূল পাণ্ডাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *