গ্রেফতারি এড়ালেন খান স্যার! পাটনার কোচিং সংঘর্ষ মামলায় আদালতের বড় নির্দেশ – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় বড় স্বস্তি পেলেন পাটনার জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’। সোমবার আদালত তাঁকে ও দুই দেহরক্ষীকে আগাম জামিন দিয়েছে। গত ২ জুন মুসাল্লাপুরে তাঁর প্রতিষ্ঠানে একদল দুষ্কৃতীর ভাঙচুরের ঘটনায় কদমকুয়াঁ থানায় এফআইআর হয়। তবে গ্রেফতার হওয়া অপর দুই নিরাপত্তারক্ষী এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
ঘটনার পরদিন দুই নিরাপত্তারক্ষীর গুলি চালানোর ভিডিও ভাইরাল হলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। খান স্যারের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী সংস্থা এই হামলা চালিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের দাবি, পুরো ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো। অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রটি ফরেনসিক পরীক্ষায় পাঠিয়ে পুলিশ বর্তমানে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
