পদ ফিরেয়েই চমক অনুব্রতর, মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে কী বললেন কেষ্ট? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/07/13/anubrata-suvendu-2026-07-13-14-18-47.jpg)
এবেলা ডেস্কঃ
বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব ফিরে পেয়েই মৌনব্রত ভাঙলেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত দুর্বলতার কথা স্বীকার করলেও, বর্তমান বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মদক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। অনুব্রতর দাবি, রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করছে এবং অন্নপূর্ণা ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকারে আসছে। শুভেন্দুকে ‘লড়াকু’ ও ‘কর্মঠ’ হিসেবে অভিহিত করে তাঁর রাজনৈতিক দূরদর্শিতার কথাও তুলে ধরেন তিনি।
পাশাপাশি আই-প্যাকের মতো ভোটকুশলী সংস্থার তীব্র সমালোচনা করে অনুব্রত বলেন, তাদের সাহায্য ছাড়াই তিনি অতীতে নির্বাচনে জয়ী হয়েছেন। দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কাজল শেখের নাম না করে কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, বীরভূমে তাঁর কর্তৃত্ব অটুট। পদ ফিরে পাওয়ার পর এই বিস্ফোরক মন্তব্য জেলায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
