মোদীর সফরের আগেই খলিস্তানিদের ভয়ঙ্কর হুমকি, কাঁপছে পাঞ্জাব ও হরিয়ানা – এবেলা

মোদীর সফরের আগেই খলিস্তানিদের ভয়ঙ্কর হুমকি, কাঁপছে পাঞ্জাব ও হরিয়ানা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব ও হরিয়ানা সফরের আগে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠাল উগ্রপন্থী সংগঠন ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। আগামী শুক্রবার হরিয়ানার জিন্দ-এ প্রধানমন্ত্রীর জনসভা লক্ষ্য করে এই হামলার ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। একই দিনে চণ্ডীগড়, মোহালি এবং জলন্ধরের বিভিন্ন নামী স্কুল ও ব্যস্ত রেলস্টেশনেও নির্দিষ্ট সময়ে ধারাবাহিক আইইডি বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।

এই চরম হুমকির পর দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে শীর্ষ গোয়েন্দা সংস্থা ও প্রশাসন। জিন্দ-সহ পাঞ্জাবের সীমান্ত এলাকাগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং সভাস্থলে কড়া নজরদারি চালানো হচ্ছে। এর আগেও জানুয়ারি মাসে নাগপুরের আরএসএস সদর দফতরে হামলার হুমকিতে এই খলিস্তানি সংগঠনের নাম জড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *