‘এ শহর আমার হারিয়ে যাওয়া ঘর’, দীর্ঘ ১৮ বছর পর কলকাতায় প্রত্যাবর্তন তসলিমার – এবেলা

‘এ শহর আমার হারিয়ে যাওয়া ঘর’, দীর্ঘ ১৮ বছর পর কলকাতায় প্রত্যাবর্তন তসলিমার – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে প্রিয় শহর কলকাতায় পা রাখতে চলেছেন বিশিষ্ট ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১লা আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক ‘সেক্যুলার মিশন’ এবং ‘এইচআরবিএফএফ’। জানা গিয়েছে, এই মঞ্চে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। বাংলার সংস্কৃতি জগতের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

কেন ছাড়তে হয়েছিল কলকাতা? ২০০৭ সালের নভেম্বরে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসকে কেন্দ্র করে কলকাতায় চরম উত্তেজনা ও অশান্তি ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেসময় সেনা নামাতে হয়েছিল। এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকার বইটি নিষিদ্ধ করে এবং তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়ার নির্দেশ দেয়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলেও তাঁর ফেরার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাঁর এই প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হল।

আবেগাপ্লুত লেখিকা দীর্ঘ ১৮ বছর ৮ মাস ১০ দিন পর কলকাতায় ফেরা নিয়ে কার্যত আবেগে ভাসছেন তসলিমা নাসরিন। উচ্ছ্বসিত লেখিকা জানান, “অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কলকাতা আমার কাছে শুধু শহর নয়, আমার হারিয়ে যাওয়া ঘর। আনন্দ, আবেগ, বেদনা— সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দীর্ঘ নির্বাসনের পর নিজের ঘরেই ফিরছি।”

২০০৭ সালে শহর ছাড়তে বাধ্য হলেও, কলকাতাকে যে তিনি এক মুহূর্তের জন্যও ভোলেননি, সে কথাও মনে করিয়ে দেন তসলিমা। তাঁর কথায়, “এ শহর আমার মনের ভিতরই ছিল।” পাশাপাশি, তাঁর এই প্রত্যাবর্তনে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার এবং অনুষ্ঠানের আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *