‘গদ্দারেরা কোথায় করবে একুশের সভা?’ দলবদলুদের তীক্ষ্ণ কটাক্ষ মহুয়ার! – এবেলা

‘গদ্দারেরা কোথায় করবে একুশের সভা?’ দলবদলুদের তীক্ষ্ণ কটাক্ষ মহুয়ার! – এবেলা

এবেলা ডেস্কঃ

আদালতের নির্দেশে এবার ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ বিড়লা তারামণ্ডলের সামনে করতে চলেছে কালীঘাট-পন্থী তৃণমূল কংগ্রেস। আর এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই দলবদলু সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এই দাপুটে সাংসদ তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, “দিদির নেতৃত্বে এবার শহিদ সমাবেশ হবে বিড়লা তারামণ্ডলে। গদ্দারেরা যাবে গান্ধীমূর্তির পাদদেশে, আর কংগ্রেস সভা করবে শহিদ মিনারে।” এরপরই দলত্যাগীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “কিন্তু যে ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁরা কোথায় শহিদ-সভা করবেন? নাকি ২১শে জুলাই তাঁরা কলকাতাতেই থাকবেন না?”

একুশের সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে মহুয়া মৈত্রের এই তীক্ষ্ণ মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *