সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে ডিম-হামলা! – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
বুধবার সিউড়িতে ডিম-হামলার শিকার হলেন সাংসদ শতাব্দী রায়। এদিন জেলাশাসকের দফতরে দিশার বৈঠক সেরে বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার সময় সাংসদ গাড়ির ভেতরেই উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলাশাসকের দফতরের বাইরে আগে থেকেই কয়েকজন ডিম হাতে অপেক্ষা করছিল। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ তৎপরতার সঙ্গে দ্রুত সাংসদকে গাড়িতে তুলে দেয়। কিন্তু তাঁর গাড়িটি চৈতালি মোড়ের কাছে পৌঁছতেই কয়েকজন বাইক আরোহী আচমকা গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে দ্রুত এলাকা থেকে চম্পট দেয়।
