‘হার্ট অ্যাটাক হয়ে মরে যাক বলেছিল বিজেপি’, ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা! – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
ফেসবুক লাইভে এসে বিরোধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক অভিযোগ, নির্বাচন মেটার পর বিজেপির কিছু সমাজবিরোধী তাঁর বাড়ির সামনে এসে তাঁর মৃত্যু কামনা করেছিল। তারা প্রকাশ্যে বলেছিল, “হার্ট অ্যাটাক হয়ে মরে যাক!”
পাশাপাশি, সম্প্রতি তাঁর বয়স নিয়ে চলা বিতর্কেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। খোদ নরেন্দ্র মোদীর বয়স নিয়ে পাল্টা প্রশ্ন তুলে মমতা বলেন, বয়স নিয়ে কাউকে কখনও অপমান করা উচিত নয়। যে সমস্ত বিজেপি নেতা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের নিজেদের জীবনেরই বা কী নিশ্চয়তা আছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
