‘এ তো হিটলার-মুসোলিনিকেও হার মানাচ্ছে!’ অভিষেকের পাশে দাঁড়িয়ে অমিত শাহকে কড়া তোপ মমতার – এবেলা

‘এ তো হিটলার-মুসোলিনিকেও হার মানাচ্ছে!’ অভিষেকের পাশে দাঁড়িয়ে অমিত শাহকে কড়া তোপ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

খবর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্য বিতর্কে এবার তাঁর পাশেই ঢাল হয়ে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সরাসরি অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “ডিজে তো সবাই বাজায়। ভোটের সময় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অনেক কথাই বলে থাকে। কিন্তু আপনারা একতরফা বলে যাবেন আর আমরা তার পাল্টা জবাব দেব না, তা কখনও হতে পারে না!”

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা তাদের শাসনকে হিটলার ও মুসোলিনির চেয়েও ভয়ংকর বলে কটাক্ষ করেন। একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট করে দেন, অভিষেক-সহ তৃণমূল কংগ্রেসের আগামী প্রজন্ম রাজনৈতিক ময়দানে আরও ৫০ বছর নিরন্তর লড়াই চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *