দল ছাড়লেও ২১শে জুলাই পালনে অনড় তৃণমূলত্যাগী ২০ সাংসদ – এবেলা
July 16, 2026

এবেলা ডেস্কঃ
আগামী ২১শে জুলাই ‘শহিদ দিবস’ পালন করতে চলেছেন তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদেরাও। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ‘এনসিপিআই’ (NCPI) নামক একটি আনকোরা নতুন দলে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। দল বদল করলেও শহিদ তর্পণের ঐতিহ্য থেকে তাঁরা যে সরে আসছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
এই বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, “শহিদ সব সময়ই শহিদ। কার্গিলের শহিদ বা স্বাধীনতা সংগ্রামের শহিদের মতোই, ২১শে জুলাই যাঁরা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার স্বার্থে লড়াই করে প্রাণ দিয়েছিলেন, তাঁরাও শহিদ।” তিনি আরও জানান যে, অতীতেও তাঁরা নিয়মনিষ্ঠার সঙ্গে এই দিনটিতে স্মৃতিতর্পণ করেছেন, তাই দল বদল করলেও এই শ্রদ্ধাজ্ঞাপন থেকে বিরত থাকার কোনও কারণ নেই।
