মাত্র ৫ টাকায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! কী কী সুবিধা? – এবেলা

মাত্র ৫ টাকায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! কী কী সুবিধা? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের রেল পরিবহণে আজ এক নতুন যুগের সূচনা হল। শুক্রবার হরিয়ানার জিন্দ স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু দ্রুতগামীই নয়, সম্পূর্ণ পরিবেশবান্ধব এই ট্রেনের ভাড়া মেট্রো বা সাধারণ প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও অনেক সস্তা!

দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব একনজরে:

  • ভাড়া জলের দরে: এই অত্যাধুনিক ট্রেনের সবথেকে বড় চমক এর ভাড়া। মাত্র ৫ থেকে ২৫ টাকার মধ্যে টিকিট কেটে এতে ভ্রমণ করা যাবে, যা একটি প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও কম।
  • রুট ও গতি: আপাতত হরিয়ানার জিন্দ থেকে সোনিপাত পর্যন্ত ৮৯ কিলোমিটার রুটে চলবে এটি। ডিজেল ট্রেনে যেখানে এই পথ পেরোতে ২ ঘণ্টা লাগত, সেখানে এই ট্রেন মাত্র ১ ঘণ্টায় গন্তব্যে পৌঁছবে। এর স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ৭৫ কিমি।
  • সম্পূর্ণ দূষণমুক্ত: ডিজেল বা বিদ্যুতের বদলে এই ট্রেন চলবে হাইড্রোজেন গ্যাসে। বাতাসের হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি বিদ্যুৎ দিয়ে ট্রেনটি চলবে। এতে কোনও ধোঁয়া বা কার্বন নির্গত হবে না, কেবল জলীয় বাষ্প বেরোবে।
  • যাত্রী ধারণ ক্ষমতা: ১০ কোচের এই ট্রেনে ৬৮২টি আসন রয়েছে। একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন।
  • মাইলেজ: একবার হাইড্রোজেন ভরলে (রিফুয়েলিং) ট্রেনটি প্রায় ২৫০ কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারবে। এর জন্য জিন্দে একটি বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং প্ল্যান্ট তৈরি করা হয়েছে।
  • কঠোর নিরাপত্তা: যেহেতু ট্রেনটিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হচ্ছে, তাই সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে হাইড্রোজেন লিক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম এবং অটো-শাটডাউন সিস্টেমের মতো বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

আগামীর পরিকল্পনা: প্রায় ১১২ কোটি টাকা ব্যয়ে তৈরি এই পাইলট প্রজেক্ট সফল হলে আগামী দিনে রেলওয়ের ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ (Hydrogen for Heritage) উদ্যোগের অধীনে দেশে এমন আরও ৩৫টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে জ্বালানি হিসেবে তেলের ওপর ভারতের নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *