বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউজ – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি বিবৃতি দেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির মাধ্যমেই সমাপ্ত হতে চলেছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল, নিরাপদ এবং দর্শকপ্রিয় এই বিশ্বকাপ।”
এই মেগা টুর্নামেন্টকে একটি বড়সড় সাফল্য হিসেবেই দেখছে ট্রাম্প প্রশাসন। লেভিট আরও দাবি করেন যে, এত বড় মাপের একটি প্রতিযোগিতার সফল আয়োজনের মধ্যে দিয়ে আমেরিকা গোটা বিশ্বের কাছে নিজেদের চূড়ান্ত সক্ষমতা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। রবিবারের ফাইনালে ট্রাম্পের উপস্থিতি সেই বিশ্বমঞ্চে আমেরিকার এই সাফল্যেরই উদযাপন হতে চলেছে।
