‘আপনার হাতে অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছি এসে দেখে যান’, মমতাকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর! – এবেলা
July 18, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ভারী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানার শিলান্যাস মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজ্যে শিল্পের পরিবেশ নিয়ে তৃণমূল আমলের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, “আপনার হাতে এখন অনেক সময় আছে, দরকার হলে আমি সরকারের হেলিকপ্টার দিয়ে দিচ্ছি, একবার এসে দেখে যান।”
খবরের মূল হাইলাইটস:
- সিন্ডিকেটরাজের সমালোচনা: তৃণমূল আমলের গুন্ডা ট্যাক্স ও তোলাবাজির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার না এলে এরা সব ওড়িশা চলে যেত। এই সরকার আসায় বাংলা ও বাঙালি বেঁচেছে, শিল্পপতিরাও ফিরতে শুরু করেছেন।”
- ‘বহিরাগত’ ইস্যুতে খোঁচা: মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যের মানুষদের ‘বহিরাগত’ বলতেন, সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আপনি একবার প্ল্যান্টের ভেতরটা দেখে যান। এখানে রবীন্দ্রনাথ-নেতাজির মূর্তিও আছে, আবার শিবলিঙ্গ-গোশালাও আছে। দয়া করে আর এঁদের বহিরাগত বলবেন না।”
- কর্মসংস্থানের নতুন দিশা: মেজিয়ায় শ্যাম স্টিলের এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই একাধিক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে।
