খড়্গপুর স্টেশনে সাড়ে ১২ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, জালে মালদা-মুর্শিদাবাদের ২ পাচারকারী – এবেলা
July 18, 2026

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন খড়্গপুর স্টেশনে বড়সড় সাফল্য পেল আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP)। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মে যৌথ তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। এই বিপুল পরিমাণ বেআইনি মাদক পাচারের অভিযোগে মালদা ও মুর্শিদাবাদের দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
জেরায় ধৃতেরা স্বীকার করেছে, ওড়িশার ভুবনেশ্বর থেকে হাওড়ায় এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। এই আন্তঃরাজ্য পাচার চক্রের পিছনে আরও কোনও বড় মাথা জড়িত আছে কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
