বঙ্গেও ‘বুলডোজার অ্যাকশন’! আমতলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেকের কার্যালয় – এবেলা

বঙ্গেও ‘বুলডোজার অ্যাকশন’! আমতলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেকের কার্যালয় – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এবার নজিরবিহীন ‘বুলডোজার অ্যাকশন’! বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার সকাল থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কার্যালয়টি ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। হাইভোল্টেজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

৩টি বুলডোজার দিয়ে মেগা অ্যাকশন প্রশাসনের দাবি, সরকারি নিয়মকানুন তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। শনিবার সকালে ৩টি বুলডোজার নিয়ে এই বেআইনি নির্মাণ সরানোর কাজ শুরু হয়। কার্যালয়ের সামনের অংশ ইতিমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং পুরো বিল্ডিংটিই ভেঙে ধূলিসাৎ করা হবে বলে জানা গিয়েছে।

বিজেপির উল্লাস ও ‘জয় শ্রীরাম’ স্লোগান বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হতেই সেখানে ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তাঁরা লাগাতার ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন, যার জেরে এলাকার রাজনৈতিক পারদ একধাক্কায় চরমে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) বলেন, “ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল। আজ এই পুরো বেআইনি বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হবে।”

কড়া নিরাপত্তায় মুড়ল এলাকা যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘর্ষ এড়াতে আমতলা মোড় ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাড়ানো হয়েছে টহলদারি এবং সতর্ক রাখা হয়েছে দমকল বাহিনীকেও। হেভিওয়েট নেতার কার্যালয়ে এই আকস্মিক পদক্ষেপে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ থমথমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *