‘দলে ফিরুন, ১ ঘণ্টাতেই ইস্তফা দেব’, বিদ্রোহীদের খোলা চ্যালেঞ্জ অভিষেকের! – এবেলা

‘দলে ফিরুন, ১ ঘণ্টাতেই ইস্তফা দেব’, বিদ্রোহীদের খোলা চ্যালেঞ্জ অভিষেকের! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের অন্দরে থাকা বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো হুঙ্কারের সুরে তিনি জানান, তাঁর বিরুদ্ধে যাঁদের ক্ষোভ রয়েছে, তাঁরা মূল স্রোতে ফিরে এলেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত।

এদিন সাংবাদিকদের সামনে অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “যাঁদের আমাকে নিয়ে সমস্যা রয়েছে, তাঁরা দলে ফিরুন। আমি কথা দিচ্ছি, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব।”

তবে এই চ্যালেঞ্জের পাশাপাশি বিরোধীদের তীব্র কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড আরও বলেন, “আমি জানি কেউ ফিরে আসবে না। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ না করলে ওদের পুলিশ ধরবে।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *