‘ভেবেছিলাম উত্তর দেব…’, মমতার লাগাতার আক্রমণের পর অবশেষে মুখ খুললেন CEC! – এবেলা

‘ভেবেছিলাম উত্তর দেব…’, মমতার লাগাতার আক্রমণের পর অবশেষে মুখ খুললেন CEC! – এবেলা

এবেলা ডেস্কঃ

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের নিশানায় ছিলেন খোদ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। ভোটের আবহে মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষ নিয়ে এতদিন টুঁ শব্দটিও করেননি তিনি। তবে নির্বাচন মিটতেই অবশেষে দীর্ঘ নীরবতা ভাঙলেন দেশের CEC।

সূত্রের খবর, সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর আক্রমণের বিষয়ে জ্ঞানেশ কুমার বলেন, “ভেবেছিলাম উত্তর দেব। কিন্তু বাংলার জনগণই এর উত্তর দিয়ে দিয়েছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদি, ভাইকে যা বলার বলেছেন। আমি আর কী উত্তর দেব, বাংলার মানুষই সেই জবাব দিয়ে দিয়েছে।” জানা গিয়েছে, এই কথা বলার পরেই মুচকি হাসেন মুখ্য নির্বাচন কমিশনার।

ভোটের আগে নির্বাচন কমিশনকে বিজেপির ‘তল্পিবাহক’ বলে একাধিকবার তোপ দেগেছিলেন তৃণমূল নেত্রী। এবার সরাসরি তার নাম না নিলেও, ‘বাংলার মানুষই জবাব দিয়েছে’ বলে জ্ঞানেশ কুমার রাজ্যের বিরোধী দলগুলির আসন বৃদ্ধির দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *