‘মহিলাদের পেটাল পুরুষ পুলিশ!’ সংসদ অভিযান ঘিরে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিজিৎ – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেই এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তাঁর স্পষ্ট অভিযোগ, সোমবার দলের ‘সংসদ চলো’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে বলপ্রয়োগ করেছে প্রশাসন। এমনকি, মহিলা বিক্ষোভকারীদের গায়ে পুরুষ পুলিশকর্মীরা লাঠি চালিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি!
দমে যেতে নারাজ আন্দোলনকারীরা পুলিশি ধরপাকড় ও লাঠিচার্জের তীব্র নিন্দা করে অভিজিৎ সাফ জানিয়ে দিয়েছেন, কোনোমতেই তাঁদের এই আন্দোলন থামবে না। পুলিশি বাধা উপেক্ষা করেই আগামী দিনে নিজেদের দাবিতে অনড় থাকবেন তাঁরা।
কী বলছে দিল্লি পুলিশ? অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের যাবতীয় অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবারের এই উত্তপ্ত পরিস্থিতির পর দিল্লি পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। সকলকে শান্ত থাকার অনুরোধ করার পাশাপাশি, কোনো রকম ভুল বা উসকানিমূলক তথ্য না ছড়ানোর জন্য কড়া সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন।
