হুকিং রুখতে অভিনব উদ্যোগ, রাজ্যে এল ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে বিদ্যুৎ চুরি বা হুকিং সম্পূর্ণভাবে বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বিদ্যুৎ ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ চুরি রুখতে ‘বিদ্যুৎ প্রহরী’ (Bidyut Prahari) নামের একটি নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
কীভাবে কাজ করবে এই অ্যাপ?
- ডাউনলোড ও ভাষা: গুগল প্লে স্টোর থেকে WBSEDCL-এর এই অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটি খোলার পর বাংলা, ইংরেজি ও হিন্দি—এই তিন ভাষাতেই নির্দেশিকা পাওয়া যাবে।
- অভিযোগ জানানোর পদ্ধতি: অ্যাপটির মাধ্যমে মূলত তিন ধরনের অভিযোগ জানানো সম্ভব—১. ডিরেক্ট হুকিং (সরাসরি হুকিং)২. মিটার ট্যাম্পারিং৩. ট্যাপিং ফ্রম জংশন বক্স
- অভিযোগ দায়েরের ধাপ: ‘ডিরেক্ট হুকিং’ বা অন্য কোনও অপশনে গিয়ে বিদ্যুৎ চুরির নির্দিষ্ট জায়গার ছবি তুলতে হবে, ফোনের লোকেশন অন করতে হবে এবং নির্দিষ্ট ডিভিশন বেছে নিয়ে অভিযোগ সাবমিট করতে হবে।
- স্ট্যাটাস চেক: অভিযোগ জানানোর পর এই অ্যাপের মাধ্যমেই তার বর্তমান স্থিতি বা স্ট্যাটাস দেখে নেওয়া যাবে।
তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, আপাতত এই পরিষেবা কলকাতা পৌর এলাকায় চালু হয়নি। বিদ্যুৎ চুরি সংক্রান্ত যেকোনো অনিয়ম রুখতে এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে এই অ্যাপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
