ই২০ পেট্রোলে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার সমস্ত অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে এই অভিযোগ করা হচ্ছিল যে, ই২০ পেট্রোল ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং ফুয়েল পাম্পে নানা সমস্যা দেখা দিচ্ছে। সোমবারের পর মঙ্গলবারও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ই২০ পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হওয়া বা গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার (ব্রেক ডাউন) মতো অভিযোগের সপক্ষে কোনও সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।
