“ওরা এক গোটা প্রজন্মের প্রতিনিধি”, NEET কাণ্ডে ছাত্রদের পাশে আলিয়া ভাট – এবেলা
July 23, 2026

এবেলা ডেস্কঃ
এবার সরব আলিয়া ভাট
নিট (NEET) পরীক্ষার বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শিক্ষার্থীদের সমর্থনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙে গেছে। তবে এক আশার আলো সেই ভাঙা মনকে জোড়াও লাগিয়ে দিয়েছে।”
শিক্ষার্থীদের প্রশংসায় আলিয়া আরও বলেন, “নিজের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর নেপথ্যে রয়েছে একটি স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, একটি গোটা পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগস্বীকার করে তাদের এক দীর্ঘ পথচলার কাহিনি। ওরা শুধু নিজেদের কথাই বলছে না, বরং একটা গোটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছে।”
