জুতোর ভেতরে প্রশ্নপত্র লুকিয়ে পাচার! TET কেলেঙ্কারির মাস্টারমাইন্ড গ্রেফতার – এবেলা
July 25, 2026

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা নির্ধারণী পরীক্ষা (TET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ছয় লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ার এক মাসের মাথায় ধরা পড়ল মূল চক্রী। দীর্ঘ তল্লাশি ও গা ঢাকা দেওয়ার পর শনিবার বিহার থেকে এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড বীজেন্দ্র গুপ্তকে গ্রেফতার করল থানে সিটি পুলিশ। নিজের পরিচয় গোপন করে সে বিহারে আত্মগোপন করেছিল।
মূল হাইলাইটস:
- গ্রেফতারি: থানে সিটির ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ২) ড. পবন বানসোড় জানিয়েছেন, শনিবার ভোরে বিহারে অভিযান চালিয়ে বীজেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে থানেতে নিয়ে আসা হচ্ছে। এর আগে এই ঘটনায় রাজীব কুমার, আকাশ কুমার ও ধীরজ সিং নামে আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছিল।
- প্রশ্নফাঁসের অভিনব কায়দা: তদন্তে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার একটি ছাপাখানা থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনীয় প্রশ্নপত্র চুরি করা হয়েছিল। জুতোর ভেতরে (ইন্সোল) সেই প্রশ্নপত্র লুকিয়ে ছাপাখানার বাইরে পাচার করা হয়।
- মূল্য মাত্র ৮ হাজার টাকা: চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, অভিযুক্ত বীজেন্দ্র গুপ্ত মাত্র ৮,০০০ টাকার বিনিময়ে ছাপাখানার কর্মচারীদের দিয়ে এই অপরাধ করিয়েছিল।
- রাজনৈতিক ও পরীক্ষার্থীদের ক্ষোভ: এই প্রশ্নফাঁস কাণ্ডের জেরে মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুষের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে একাধিক ছাত্র সংগঠন। রাজ্যের বাইরে প্রশ্নপত্র ছাপানোর নিয়ম থাকা সত্ত্বেও এমন নিরাপত্তা ত্রুটির ঘটনায় বড়সর বিপাকে পড়েছে স্কুল শিক্ষা দপ্তর।
