যন্তর মন্তরে বিক্ষোভ না করার নির্দেশ JNU ও DU-র, থোড়াই কেয়ার করে আন্দোলনে নামল দুই পক্ষই! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা যন্তর মন্তরের বিক্ষোভে অংশ না নিতে শিক্ষার্থী ও শিক্ষকদের নির্দেশ দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) এবং দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)। তবে বিশ্ববিদ্যালয়ের এই ধমক ও নির্দেশিকাকে সম্পূর্ণ উপেক্ষা করে দুই পক্ষই আন্দোলনে সামিল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ছিল, যন্তর মন্তরে যাওয়া বা জমায়েত করা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বেআইনি এবং এর জেরে কড়া আইনি বা শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে।
অন্যদিকে, এই নির্দেশিকাকে ‘গণতন্ত্র ও সংবিধান বিরোধী’ বলে তীব্র আক্রমণ করেছে জেএনইউ ছাত্র সংসদ। তাদের অভিযোগ, ভিন্নমত দমন করতেই এই ধরনের ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর প্রতিবাদে দিল্লির সমস্ত বাধা ও ব্যারিকেড এড়িয়ে যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জোরালো আহ্বান জানানো হয়েছে।
