প্রধানমন্ত্রীর সেলফি ভিডিওতে ফেসবুকের নিষেধাজ্ঞা! ভারতে ব্লক হতেই চাঞ্চল্য – এবেলা

প্রধানমন্ত্রীর সেলফি ভিডিওতে ফেসবুকের নিষেধাজ্ঞা! ভারতে ব্লক হতেই চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট (NEET) আন্দোলন চলাকালীন নতুন প্রজন্মের কাছে সরাসরি বার্তা পৌঁছাতে ‘জেন জি’ (Gen Z) স্টাইলে জীবনের প্রথম ‘সেলফি ভিডিও’ (Selfie Video) পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। কিন্তু হঠাত্ই দেশজুড়ে শোরগোল ফেলে দিয়ে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’ (Meta) ভারতে সেই ভিডিওটি সাময়িকভাবে ব্লক করে দেয়! যদিও এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয়নি; মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সমস্ত জটিলতা কাটিয়ে ফের পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিট নাগাদ নজরে আসে যে প্রধানমন্ত্রীর জনপ্রিয় সেলফি ভিডিওটি ফেসবুকে আর দেখা যাচ্ছে না। ভিডিওটির নিচে থাকা “See Why” অপশনে ক্লিক করলে মেটার একটি নোটিস ভেসে ওঠে, যেখানে লেখা ছিল—একটি আইনি অনুরোধের প্রেক্ষিতে ভারতের ইউজারদের জন্য কন্টেন্টটির অ্যাক্সেস সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে এই নির্দেশের নেপথ্যে নির্দিষ্ট কোন আইনি ধারা বা কার হাত ছিল, তা মেটার তরফে জানানো হয়নি।

রেকর্ডের পর রেকর্ড গড়া ভিডিও

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। লক্ষ লক্ষ মানুষ এটি দেখেন এবং প্রচুর লাইক-শেয়ার হয়। এমন একটি চর্চিত ভিডিও হঠাত্ ব্লক হওয়ায় রাজনৈতিক ও প্রযুক্তি মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

সাময়িক ব্লকের পর স্বাভাবিক পরিস্থিতি

কিছু ঘণ্টার মধ্যেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফেসবুক কর্তৃপক্ষ সেই অস্থায়ী ব্লক তুলে নেয়। বর্তমানে ভারতে আবার নির্বিঘ্নেই দেখা যাচ্ছে ভিডিওটি। তবে ঠিক কী কারণে এই বিধিনিষেধ চাপানো হয়েছিল এবং কেন তা দ্রুত প্রত্যাহার করা হলো, সে বিষয়ে টেক-জায়ান্ট মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *