মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা, ইসকনের নিরামিষ খাবারের পাশপাশি স্কুলেও মিলবে ডিম! – এবেলা

মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা, ইসকনের নিরামিষ খাবারের পাশপাশি স্কুলেও মিলবে ডিম! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ইসকন খাবার দিলেও মিড ডে মিলে ডিম বাধ্যতামূলকভাবে দেওয়া হবে। বুধবার নবান্ন সভাঘর থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ অগাস্ট থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সরবরাহ শুরু করতে চলেছে ইসকন। তবে তাদের রান্না করা খাবার সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক হওয়ায়, পড়ুয়াদের পাতে আলাদা করে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আগামী ১ অগাস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল খাওয়ানো শুরু করবে ইসকন। রাজ্য সরকারের বরাত পাওয়ার পরই এই পরিষেবা চালু হচ্ছে। তবে ইসকনের খাবারে ডিম না থাকায় প্রোটিন ঘাটতি নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি স্কুলগুলিতে আলাদা করে ডিমও দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এই ডিম রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।

উল্লেখ্য, ইসকনের কিচেনে তৈরি হবে পুষ্টিকর নিরামিষ আহার। মেনুতে ভাত, ডাল, নানা রকমের সবজি, সোয়াবিন, পনির, রাজমা এবং পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী তৈরি বিভিন্ন পদ রাখা হবে। তবে শিশুদের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি দূর করতেই ইসকনের খাবারের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ডিম দেওয়ার এই বিশেষ ব্যবস্থা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *