“বাবার ইউনিফর্ম রক্তে ভেসে গিয়েছিল”— ন্যায়বিচারের দাবিতে এবার সুপ্রিম কোর্টে আহত দিল্লি পুলিশ কর্মীদের সন্তানরা – এবেলা

“বাবার ইউনিফর্ম রক্তে ভেসে গিয়েছিল”— ন্যায়বিচারের দাবিতে এবার সুপ্রিম কোর্টে আহত দিল্লি পুলিশ কর্মীদের সন্তানরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ-আন্দোলনে কর্তব্যরত অবস্থায় আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা এবার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি আবেগঘন সাংবাদিক বৈঠকে আহত পুলিশকর্মীদের স্ত্রী ও সন্তানরা সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন এবং স্পষ্ট জানান, বিচার পেতে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সংবাদ সম্মেলনে এক আহত সাব-ইন্সপেক্টরের মেয়ে ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে জানান, তাঁর বাবা প্রাক্তন মেরিন কমান্ডো হওয়া সত্ত্বেও আন্দোলনে অনুপ্রবেশকারী সমাজবিরোধীদের হাত থেকে রেহাই পাননি। তাঁকে বেধড়ক মারধর করে দীর্ঘ ৪ ঘণ্টা অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং তাঁর পুরো ইউনিফর্ম রক্তে ভেসে যায়। অথচ ঘটনার পর উল্টে পুলিশকর্মীদেরই অপরাধী সাজিয়ে আদালতে মামলা করার চেষ্টা চলছে দেখে তাঁরা স্তম্ভিত।

বৈঠকে উপস্থিত দিল্লি পুলিশের এক আধিকারিকের স্ত্রী অবনীৎ কউর বলেন, “মানুষ প্রায়ই ভুলে যায় উর্দির পেছনেও একজন মানুষের পরিবার থাকে—তার স্ত্রী, ছোট সন্তান ও বৃদ্ধ বাবা-মা থাকে।” আহত পুলিশকর্মীদের পরিবারকে আশ্বস্ত করে তাঁদের আইনজীবী জানিয়েছেন, দেশের সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে সঠিক ন্যায়বিচার পাওয়ার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *