হামাসের অস্ত্র সংবরণে সম্মতি, গাজায় তৈরি হচ্ছে নতুন অধ্যায়: ট্রাম্প – এবেলা
July 31, 2026

এবেলা ডেস্কঃ
গাজায় একটি অসামরিক সরকার গঠন করার লক্ষ্যে হামাস পুরোপুরি অস্ত্রসংবরণে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, হামাস অস্ত্র ত্যাগ করলেই গাজা থেকে ইজরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য গঠিত হবে একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী।
চলমান সংঘর্ষের মাঝেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে ট্রাম্প উল্লেখ করেন।
