ফিফার ২০ বিলিয়ন ডলারের প্রস্তাবে বাঁধ সাধল এশিয়াও, উয়েফার পর এবার সরব এএফসি – এবেলা
July 31, 2026

এবেলা ডেস্কঃ
ফিফার নতুন পরিকল্পনা ঘিরে বিশ্ব ফুটবলে অসন্তোষের মেঘ ঘনীভূত হচ্ছে। ফুটবল বিশ্বকাপসহ অন্যান্য বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক সংস্থা গঠন করতে চায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (FIFA)। তবে এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (UEFA) ও উত্তর আমেরিকার কনফেডারেশন (CONCACAF)। এবার সেই বিরোধীদের তালিকায় যুক্ত হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনও (AFC)।
যদিও এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থাটি এখনই ফিফার কোনো টুর্নামেন্ট বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত বা হুমকি দেয়নি, তবে তারা স্পষ্ট জানিয়েছে যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) নামের এই নতুন সংস্থা গঠনের পরিকল্পনা তাদের বেশ উদ্বিগ্ন করে তুলেছে।
