আজকের রাশিফল: তুলা রাশির কর্মে সুযোগ, মিথুনের চাপ! কার খুলবে ভাগ্যের দুয়ার, কার জন্য বিপদ সংকেত? – এবেলা
August 2, 2026

এবেলা ডেস্কঃ
আজকের রাশিফল (২ আগস্ট, ২০২৬): ছুটির দিনে কেমন কাটবে আপনার সময়? চাকরি, ব্যবসা, স্বাস্থ্য নাকি প্রেম—কোন রাশিতে মিলবে সাফল্য আর কাদের থাকতে হবে সতর্ক? জেনে নিন আজকের ১২ রাশির সংক্ষিপ্ত পূর্বাভাস:
মেষ থেকে কর্কট:
- মেষ: পারিবারিক কলহ ও মানসিক দুশ্চিন্তার যোগ রয়েছে। তবে হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে এবং প্রেমে নতুন মোড় আসবে। সাবধানে থাকুন, ছোটখাটো রক্তপাতের সম্ভাবনা আছে।
- বৃষ: দিনটি বেশ আনন্দেই কাটবে। কর্মক্ষেত্র শুভ এবং আয় বাড়বে। তবে নতুন কোনো শুভ কাজ আজ শুরু না করাই ভালো।
- মিথুন: দেহ ও মনের ওপর চাপ বাড়লেও প্রেম ও মানসিক যোগাযোগ বজায় থাকবে। অপ্রয়োজনীয় খরচে লাগাম দেওয়া প্রয়োজন।
- কর্কট: অনিচ্ছাকৃত যাত্রা ও পারিবারিক সামান্য অশান্তি থাকলেও কর্মক্ষেত্রে দিনটি আশাব্যঞ্জক। হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে।
সিংহ থেকে বৃশ্চিক:
- সিংহ: কাজে এলোমেলো ভাব এবং প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে।
- কন্যা: অর্থাগমের পথ খুললেও কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। প্রেমে মান-অভিমান চললেও বিচ্ছেদের আশঙ্কা নেই।
- তুলা: মানসিক অস্থিরতা থাকলেও আর্থিক ও কর্মের দিক বেশ ভালো যাবে। বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটবে।
- বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে সামান্য ভোগান্তি হতে পারে। তবে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা এবং ভালো কোনো খবর মন ভালো করে দেবে।
ধনু থেকে মীন:
- ধনু: কর্মক্ষেত্রে দারুণ উৎসাহ থাকবে। আর্থিক উন্নতির শুভ যোগ। বুদ্ধির ভুলে অর্থ অপচয় থেকে সতর্ক থাকুন।
- মকর: নতুন কেনাকাটা ও ভ্রমণের চমৎকার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উদ্দীপনা থাকবে এবং প্রেমের সম্পর্কে প্রীতি বাড়বে।
- কুম্ভ: সর্বাঙ্গীণ আনন্দের দিন। হঠাৎ অর্থপ্রাপ্তি ও বিলাসদ্রব্য কেনার যোগ রয়েছে। প্রেম জীবনে মানসিক প্রশান্তি মিলবে।
- মীন: শুভ-অশুভ মিশ্রিত দিন। স্বাস্থ্য ও ব্যবসার পরিস্থিতি বেশ ইতিবাচক। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে, তবে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন।
