নিট পিজি পরীক্ষায় বড় উপহার কেন্দ্রের! সময় একই রেখে কমছে প্রশ্ন সংখ্যা, আধার কার্ডে কড়া বায়োমেট্রিক নজরদারি! – এবেলা

নিট পিজি পরীক্ষায় বড় উপহার কেন্দ্রের! সময় একই রেখে কমছে প্রশ্ন সংখ্যা, আধার কার্ডে কড়া বায়োমেট্রিক নজরদারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে নানা বিতর্কের মাঝেই চলতি বছরের নিট পিজি (NEET PG) পরীক্ষার ক্ষেত্রে একগুচ্ছ বড় সংস্কারের ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া মেডিক্যালের এই স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষাকে আরও স্বচ্ছ ও পরীক্ষার্থী-বান্ধব করতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই নতুন নিয়মাবলী প্রকাশ করেছেন।

কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে?

  • বাড়তি সময়, কম প্রশ্ন: পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবার মোট প্রশ্নসংখ্যা ২০০ থেকে কমিয়ে ১৮০টি করা হয়েছে। তবে পরীক্ষার মোট সময় আগের মতোই ৩ ঘণ্টা ৩০ মিনিট (২১০ মিনিট) থাকছে। ফলে পরীক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের জন্য বাড়তি সময় পাবেন।
  • এক শিফটেই পরীক্ষা: সারাদেশের প্রায় ৩৪০টি শহরের ১,৩০০টিরও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। আগে একাধিক শিফটে পরীক্ষা হলেও এবার সমগ্র দেশে একটি মাত্র শিফতেই পরীক্ষা সম্পন্ন হবে।
  • পছন্দের পরীক্ষাকেন্দ্র: পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে নিজেদের পছন্দের রাজ্য অনুযায়ী ৩টি শহরের তালিকা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। পরীক্ষা শুরুর ৩ সপ্তাহ আগেই ‘টেস্ট-সিটি ইনটিমেশন স্লিপ’ দেওয়া হবে যাতে থাকার ব্যবস্থা আগেই করা যায়।
  • কড়া বায়োমেট্রিক ও আধার নজরদারি: জালিয়াতি ও পরিচয় গোপন করা রুখতে আবেদন ও পরীক্ষার দিন আধার সংক্রান্ত তথ্যের মাধ্যম বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। আঙুলের ছাপ না মিললে চোখের মণি (Iris Scan) দিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তথ্য অনুযায়ী, এ বছর রেকর্ড ২,৭৩,১৮৩ জন পরীক্ষার্থী নিট পিজি-র জন্য আবেদন করেছেন, যা গতবারের তুলনায় ১২.৫ শতাংশ বেশি। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তে দেশের হাজার হাজার হবু বিশেষজ্ঞ চিকিৎসক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *