মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজুর রাজনৈতিক লড়াই! কেন আটকে গেল আইন? – এবেলা

মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজুর রাজনৈতিক লড়াই! কেন আটকে গেল আইন? – এবেলা

এবেলা ডেস্কঃ

মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সম্প্রতি এক ভিডিওবার্তায় নারীদের স্বাধীনতা ও পুরুষতন্ত্র নিয়ে সোচ্চার হন রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কটাক্ষের সুরে বলেন, কংগ্রেস নেতার মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে। তাই তাঁরা আশা করবেন যে কংগ্রেস এবার নিঃশর্তভাবে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানাবে। রিজিজুর এই মন্তব্যের পরই আসরে নামে প্রধান বিরোধী দল।

কেন্দ্রীয় মন্ত্রীর বার্তার পালটা জবাব দিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ২০২৩ সালে সর্বসম্মতিতে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিল কেন এখনও কার্যকর করা হয়নি? কেন এই আইনকে অকারণে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? উল্লেখ্য, কেন্দ্র সরকার আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া শেষ করেই এই বিল কার্যকর করতে চায়। তবে বিরোধীদের দাবি, আইনটি ইতিমধ্যে পাশ হয়ে যাওয়ায় তা অবিলম্বে রূপায়ণ করা উচিত। এই রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে দেশের নারীদের রাজনৈতিক অধিকার নিয়ে শাসক ও বিরোধীদের টানাপোড়েন এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *