পাকিস্তান মানেই কি জাতশত্রু! পাক নীতি নিয়ে এবার কী বললেন মোহন ভাগবত? – এবেলা

পাকিস্তান মানেই কি জাতশত্রু! পাক নীতি নিয়ে এবার কী বললেন মোহন ভাগবত? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাক নীতি নিয়ে এবার সম্পূর্ণ সুরবদল ঘটল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবতের গলায়। তাঁর সাফ কথা, পাকিস্তানি মাত্রই ভারতের জাত শত্রু নন। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, স্থায়ী শত্রুতা বা চিরস্থায়ী দ্বন্দ্ব কোনও সমস্যার সঠিক সমাধান হতে পারে না। সংঘাতের অবসান ঘটিয়ে সমন্বয়ের ভিত্তিতে সমস্যার স্থায়ী সমাধান খোঁজার ও বৃহত্তর মানবজাতিকে ঐক্যবদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন তিনি।

সরসংঘচালকের এই অবস্থান বর্তমান কেন্দ্রের মোদি সরকারের নীতি থেকে অনেকটাই আলাদা। মোদি সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে যে, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। অতীতে একাধিক রক্তক্ষয়ী জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পথে হাঁটতে নারাজ কেন্দ্র। এমতাবস্থায় ভাগবতের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *