সোশাল মিডিয়ায় এই যুবকের হাসি দেখেছেন কি! কে এই ভাইরাল মোতাহার? – এবেলা

সোশাল মিডিয়ায় এই যুবকের হাসি দেখেছেন কি! কে এই ভাইরাল মোতাহার? – এবেলা

এবেলা ডেস্কঃ

কানে হেডফোন গুঁজে অট্টহাসিতে ফেটে পড়ার দৃশ্যটি আজ সোশাল মিডিয়ায় ভাইরাল। প্রজন্মের এমন কেউ নেই যিনি তাঁকে চেনেন না। বন্ধুদের সঙ্গে মজার চ্যাটে বা হাসির যেকোনো ভিডিওতে তাঁর উপস্থিতি এখন আবশ্যিক। কিন্তু জানেন কি এই জনপ্রিয় যুবক আসলে কে এবং কীভাবে ভাইরাল হলো তাঁর এই অনন্য হাসি?

ওই যুবকের আসল নাম মুতাহার আনাস। পেশায় তিনি একজন খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর। কানাডার অন্টারিওর টরেন্টোয় বসবাসকারী এই ভারতীয়-কানাডিয়ান ক্রিয়েটরের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে দশ লাখ এবং ইউটিউবে এই সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ। তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম ‘SomeOrdinaryGamers’। যেখানে মূলত গেম ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন তিনি।

কিন্তু কীভাবে ভাইরাল হলো মোতাহারের এই হাসি? জানা যায়, ২০১৬ সালে ইউটিউবে লাইভ গেম খেলার সময় আচমকা অদ্ভুত কায়দায় অট্টহাসি হেসে ওঠেন তিনি। সেই সময়ে ক্লিপটি তাৎক্ষণিকভাবে ভাইরাল না হলেও, পরবর্তীকালে কোনো এক ক্রিয়েটরের নজরে পড়ার পর শুরু হয় আসল চমক। শুধু হাসির অংশটুক কেটে নিয়ে আলাদাভাবে পোস্ট করা হলে তা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ভাইরাল রূপ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *