“Gen Z আমাদেরই সন্তান” — NEET বিতর্কের পর ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান! – এবেলা

“Gen Z আমাদেরই সন্তান” — NEET বিতর্কের পর ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান! – এবেলা

এবেলা ডেস্কঃ

NEET পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের জল অনেক দূর গড়িয়েছে। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বিজেপির প্রবীণ নেতা তথা সম্বলপুরের সাংসদ ধর্মেন্দ্র প্রধান। দীর্ঘ দিন পর শনিবারে GM University-র এক অনুষ্ঠানে নিজের এই পদত্যাগের পেছনের আসল কারণ নিয়ে মুখ খুললেন তিনি।

“Gen Z আমাদের সন্তান”: পদত্যাগ নিয়ে ধর্মেন্দ্রর যুক্তি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ধর্মেন্দ্র প্রধান বলেন, মন্ত্রিত্ব তাঁর কাছে কখনোই ব্যক্তিগত কোনো অহংকারের বিষয় ছিল না। NEET বিতর্কের সময় তরুণ প্রজন্ম তথা ‘Gen Z’-কে ভুল পথে চালিত করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, “ভারতে প্রতি বছর প্রায় ২ কোটি শিশুর জন্ম হয়। গত ১০ বছরে এই সংখ্যা প্রায় ২০ কোটি। ওদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে এবং তারাই ভারতকে ‘বিশ্বগুরু’ করবে। মন্ত্রীর পদের চেয়ে দেশের ছাত্রছাত্রীদের বিশ্বাস এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, আন্দোলন ও বিতর্কের চরম মুহূর্তে তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ২৫ জুলাই তাঁর এই ইস্তফা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

নবীন পট্টনায়ককে পাল্টা জবাব ও ‘কৃষকের ছেলে’ ধর্মেন্দ্র অন্য একটি সভায় ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJD প্রধান নবীন পট্টনায়ককেও তীব্র নিশানা করেন ধর্মেন্দ্র। বিমানবন্দরে BJD যুব ও ছাত্র সংগঠনের ‘ধর্মেন্দ্র প্রধান গো ব্যাক’ স্লোগানের উত্তরে তিনি বলেন, “আমি কৃষকের ছেলে। তোমরা গো-ব্যাক বললেও আমি বারবার ফিরে আসব।”

নবীন পট্টনায়ক তাঁকে ‘ওড়িশার লজ্জা’ বলে মন্তব্য করেছিলেন— এমন দাবি তুলে জনতার উদ্দেশ্যে ধর্মেন্দ্র প্রশ্ন করেন, তিনি কি এমন কিছু করেছেন যা ওড়িশার মানুষকে লজ্জিত করে? জনতা ‘না’ বললে তিনি যোগ করেন, “হয়তো বিশাল কোনো গৌরব এনে দিতে পারিনি, কিন্তু এমন কোনো কাজ কখনো করিনি যাতে ওড়িশার মর্যাদা ক্ষুণ্ণ হয়।”

ধর্মেন্দ্রর অভিযোগ উড়িয়ে দিল BJD ধর্মেন্দ্র প্রধানের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজু জনতা দল (BJD)। সম্বলপুর জেলার BJD সভাপতি রোহিত পূজারি দাবি করেন, নবীন পট্টনায়ক কাউকে বদনাম করেননি। আসল ক্ষোভ তৈরি হয়েছিল NEET আন্দোলনের সময় দিল্লি পুলিশের ভূমিকার কারণে। যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গাস ছোড়ার দায় কেন BJD-র ওপর চাপানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ ও বিতর্কের কারণে ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার প্রসঙ্গ তুলে ধরে বিজেপি সরকারের ভুল নীতির কড়া সমালোচনা করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *