দমদমে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার কোটি টাকার ‘সাপের মাথা’ – এবেলা

দমদমে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার কোটি টাকার ‘সাপের মাথা’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে শুল্ক ও বন্যপ্রাণী আধিকারিকদের তল্লাশিতে বানচাল হলো এক বিরাট আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের ছক। মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া চারটি থার্মোকল বাক্স থেকে উদ্ধার হয়েছে ৫৫০টি দুর্লভ ‘স্নেক হেড ফিশ’ বা ‘চান্না বার্কা’ মাছ, যেগুলিকে দেখতে অবিকল সাপের মাথার মতো। অ্যাকোয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার হিন্দোল হালদার নামক এক ব্যক্তি এই বুকিং করেছিলেন বলে জানা গেছে। আকৃতি ও গুণমান ভেদে প্রতিটি মাছের বাজারমূল্য ২৫ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, যার মোট মূল্য কোটি টাকার কাছাকাছি।

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ দুর্লভ মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই বিদেশি মাছগুলির ব্যাপক চাহিদা থাকায় এগুলি অত্যন্ত চড়া দামে বিক্রি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। কীভাবে এই চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং এর নেপথ্যে আন্তর্জাতিক কোনো র্যাকেট জড়িত কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *