মেট্রোয় মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি! গ্রেপ্তার বাংলার প্রাক্তন ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার – এবেলা

মেট্রোয় মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি! গ্রেপ্তার বাংলার প্রাক্তন ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভিড়ে ঠাসা মেট্রো রেলে এক মহিলা যাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার মহিলা দলের প্রাক্তন ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গত বৃহস্পতিবার সকালে চলন্ত ট্রেনে অশ্লীল আচরণ করার সময় যাত্রীরা তাঁকে ধরে ফেলেন এবং সেন্ট্রাল স্টেশন চত্বরে পুলিশের হাতে তুলে দেন। বৌবাজার থানার পুলিশ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে। আদালত অভিযুক্ত কোচকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

একটা সময়ে বাংলার সিনিয়র, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৫ মহিলা দলের সফল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জয়ন্ত। তবে এর আগেও তাঁর বিরুদ্ধে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছিল। অতীতে অনূর্ধ্ব-১৫ দলের এক মহিলা ফিজিও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার পর বঙ্গ ক্রিকেটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই সময় তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও, সাম্প্রতিক এই মেট্রো কাণ্ডে ফের একবার আইনি জালে জড়িয়ে বড়সড় বিপাকে পড়লেন ত্রিমুকুটজয়ী এই প্রাক্তন কোচ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *