দিল্লির ভুল ঝাড়খণ্ডে নয়! প্রতিবাদেও দেশভক্তির অনন্য নজির রাঁচির পড়ুয়াদের – এবেলা

দিল্লির ভুল ঝাড়খণ্ডে নয়! প্রতিবাদেও দেশভক্তির অনন্য নজির রাঁচির পড়ুয়াদের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। সিবিআই ও ইডি তদন্ত এবং পরীক্ষা বাতিলের দাবিতে গত এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন এক নতুন মাত্রা নিয়েছে। দিল্লির অতীতের বিভিন্ন বিক্ষোভের কুরুচিকর মন্তব্য ও বিতর্কিত স্লোগানের বদনাম থেকে দূরে থাকতে রাঁচির আন্দোলনকারীরা এক কঠোর আচরণবিধি জারি করেছেন।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিবাদমঞ্চ থেকে ধর্ম, রাজনীতি কিংবা জাতিগত কোনো মন্তব্য করা যাবে না। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে ‘টুকরে-টুকরে’ বা ‘আজাদি’-র মতো স্লোগানও। আন্দোলনস্থল পরিদর্শনে গিয়ে ইনফ্লুয়েন্সার আয়ুশি রঞ্জন এই উদ্যোগের প্রশংসা করে জানান, এই নিয়মগুলো সারা দেশের সামনে প্রতিবাদের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। পরীক্ষার্থীরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, তাদের এই অনশন ও লড়াই কেবল নির্দিষ্ট দাবি আদায়ের জন্য, কোনো রাজনৈতিক কুৎসা বা অসাংবিধানিক আচরণের জায়গা এটি নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *