বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে চরম দুর্যোগ! কোন কোন জেলায় নামবে মুষলধারে বৃষ্টি? – এবেলা

এবেলা ডেস্কঃ

অগাস্টের দ্বিতীয় সপ্তাহেও রাজ্যজুড়ে অব্যাহত থাকবে বর্ষার দাপট। বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আগামী কয়েকদিন আবহাওয়া উত্তাল থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *