সংসদে ধুন্ধুমার কাণ্ড! প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পরপর ডিম ছোঁড়ার ঘটনায় তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার কসোভোর সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আলোচনা চলাকালীন এক অভূতপূর্ব ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লামেন্টের অধিবেশন চলাকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে আচমকাই একের পর এক ডিম ছুঁড়তে শুরু করেন বিরোধী দলের সাংসদ টাইম কাদ্রিজাজ। এই আকস্মিক হামলায় প্রধানমন্ত্রীর পোশাক সম্পূর্ণ হলুদ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো সংসদ চত্বরে চরম হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অন্যান্য সাংসদেরাও এগিয়ে আসেন। বিশৃঙ্খলা বাড়ায় সংসদের অধিবেশন ও লাইভ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত সাংসদকে কক্ষ থেকে বের করে দেন।

পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসলে তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর অভিযুক্ত সাংসদ স্পষ্ট জানান, রাজনৈতিক স্বার্থে এমন মূল্য চুকাতে তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। তবে এমন নজিরবিহীন কাণ্ড আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে এর তীব্র নিন্দা জানানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *