নির্দেশিকা উপেক্ষা করে DJ-এর তালে তীর্থযাত্রীরা! ভাইরাল ‘ভোলেবাবা পার করেগা’ – এবেলা

নির্দেশিকা উপেক্ষা করে DJ-এর তালে তীর্থযাত্রীরা! ভাইরাল ‘ভোলেবাবা পার করেগা’ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে শব্দদূষণ রোধে কঠোর নির্দেশিকা জারি থাকলেও তারকেশ্বরের শ্রাবণী মেলায় তার কোন তোয়াক্কা করা হচ্ছে না। বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার রাস্তার বহু অস্থায়ী জলছত্র ও শিবিরে চলছে তারস্বরে ডিজে বক্স বাজানোর মহোৎসব। পরিবেশকর্মীদের দাবি, মেলা উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম হলেও কিছু মানুষের অসচেতনতায় তীব্র শব্দদূষণে নাকাল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই বেআইনি ডিজে বক্স বন্ধ করার আর্জি জানানো হয়েছিল।

হুগলি জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে বারণ করা সত্ত্বেও বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই ডিজে-তাণ্ডব। উত্তরপাড়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত একাধিক গ্রামীণ ও কমিশনারেট এলাকায় এই ছবি ধরা পড়েছে। প্লাস্টিক বর্জনের পাশাপাশি শব্দবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছালেও প্রশাসনের নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *